লালমোহনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিবার ও সামাজিকভাবে অবহেলার স্বীকার হওয়া এবং প্রতিকূলতা কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন উপস্থিত কন্যাশিশুরা।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সিআরপি (লালমোহন) জাহেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, জাতীয় সাংবাদিক সংস্থার (লালমোহন শাখা) সাধারণ সম্পাদক সালাম সেন্টুসহ অনেকে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied