ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিথ্যার আশ্রয় নিয়েই বসিয়েছে স্কীম:বিএডিসির ইকবাল

সকালের সময়'র খবর প্রকাশ:গরলা খালের সেই সেচ প্রকল্পের অনুমোদন বাতিল


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ২:৪৭

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের উত্তর পার্শ্বে নয়াখাল ও গরলা খাল সংলগ্ন এলাকায় পরিচালিত সেচ প্রকল্পের অনুমোদন বাতিল হচ্ছে।বুধবার (২৪শে ডিসেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন দৈনিক সকালে'র সময়কে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২০শে ডিসেম্বর দৈনিক সকালের সময় এর অনলাইন ভার্সনে' অবৈধ স্কীম 'নিয়ে একটি খবর প্রকাশিত হলে নড়েঁচড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসন।তখন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শামসুজ্জামানের নেতৃত্বে যৌথবাহিনি অবৈধ ওই স্কীমটির মালামাল জব্দ করেন ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন। 

স্থানীয়সূত্রে জানা  যায়, গরলা খাল–নয়াখালকে কেন্দ্র করে পরিচালিত এই সেচ প্রকল্পটি ১৯৮১ সাল থেকে বোরো আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রকল্প ব্যবস্থাপক বশির আহাম্মদ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ওবায়দুল ও আবছারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে কৃষকেরা নির্বিঘ্নে সেচ সুবিধা পেয়ে আসছিলেন।

বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন,শর্ত বহির্ভূত কাজ করায় ফোরকানদের দেয়া স্কীম প্রকল্পটি শুধু জব্দই নয় পরবর্তীতে তাদের নামে এই প্রকল্প আর ইস্যু হইবেনা,এবং তাদের চুক্তি বিএডিসির পক্ষ থেকে বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন,এখানে একটি জায়গা পরিদর্শন করিয়ে আরেকটি জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে স্কীম বসানো হয়েছে তাই আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।

এখানে কোন আর্থিক অনিয়ম করা হয়নি।আর্থিক লাভবান হয়ে বশীভূত হওয়ার যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা ডাহা মিথ্যা ও উদ্দ্যেশ্য প্রণোদিত।

 সেচ প্রকল্পটি স্কীম কৃষি কাজে ব্যবহৃত ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন ২০১৮ এর শর্ত লঙ্ঘন করেছেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত