ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে অটো- টমটম সংঘর্ষে নিহত-২, আহত- ২


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ২:৩

পটুয়াখালীর দুমকীতে অটোরিকশা - সিমেন্টবাহী টমটম সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর স্থানীয় পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায়  এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে বগা থেকে যাত্রীবাহী অটোরিক্সা পিছাখালী ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটম মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং  ঘটনাস্থলে রবিউল(৬)নিহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে  নিয়ে গেলে ইব্রাহিম খান(৬০)হাসপাতালে নিহত হন। অপর গুরুতর আহত সুমন সরদার(২৫) ও আঃ কাদের (৫০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আঃ কাদেরদের অবস্থা আশংকাজনক অপর আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সকলের বাড়ি পাশ্ববর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে দূর্ঘটনাকবলিত অটোরিকশা ও  টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন