বগুড়া-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন মোশারফ হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বিএনপির (ধানের শীষ) প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপি মনোনীত প্রার্থীতার চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন নিজেই।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দলীয় প্যাডে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে আলহাজ্ব মোশারফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় বিএনপি নেতাকর্মী বলেন, আলহাজ্ব মোশারফ হোসেন দলের দুর্দিনে নেতাকর্মীদের খোঁজ খবর রাখা সহ দলীয় সকল কার্যক্রম পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সুতরাং দলের সিদ্ধান্তের প্রতি তার আস্থা ছিল। দল তাঁর সঠিক মূল্যায়ন করেছেন।
আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দীর্ঘ বঞ্চনার শিকার বগুড়ার মানুষের প্রতীক্ষার অবসান ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। সাম্য, মানবিক এবং বিনয়ের বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই। অভিমান বা বৈষম্য নয়, আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের সমর্থনই আমার শক্তি।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালের নির্বাচনে আসনটিতে আলহাজ্ব মোশারফ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি