ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২৫ বিকাল ৬:৪৭

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আখরাম খাঁ হল (৩য় তলা)-এ অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

বিশেষ অতিথিবৃন্দ

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কেএম মহসিন,, সহ-সভাপতি, বিএফইউজে, মোঃ বাছির জামাল, সহকারী মহাসচিব, বিএফইউজে, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মোঃ খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, মোঃ রেজাউল করীম নাসির তালুকদার, মোঃ গোলাম সারোয়ার, মোঃ কামাল হোসেন আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনজুর উল হাসান, মোঃ ইমাম হোসেন, খ. ম একরামুল হক;

যুগ্ম-মহাসচিব মোঃ আরাফাতুর রহমান আপেল, মোঃ আজিবুল হক পার্থ, মোঃ সালাহউদ্দিন;

সহকারী মহাসচিব মোঃ আবুল হোসেন শাহ;

সাংগঠনিক সচিব মোঃ আবেদ আলী, মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মোকলেছুর রহমান;

দপ্তর সচিব মোঃ শিপন আলী, প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন,

“বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আরও এগিয়ে যাবে। সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং পেশার টিকে থাকার জন্য সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা জরুরি।”

প্রধান বক্তা কাদের গনি চৌধুরী বলেন,

“সাগর-রুনি হত্যার বিচার এখনো আলোর মুখ দেখেনি। সাংবাদিকতা কোনো দল বা গোষ্ঠীর নয়। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম নতুন করে ফিরে আসছে—সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। ভয়কে জয় করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। ওয়েজবোর্ড ছাড়া মিডিয়া মিডিয়া চালাতে পারবে না এ বিষয়ে আন্দোলন করতে হবে। গণমাধ্যম রাষ্ট্রের পাহাড়াদার, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ঠিক থাকলে রাস্ট্রের পচন থামিয়ে দেয়া যায়।

সমাবেশে প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি’র) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সঠিক সাংবাদিকতা সময়ের দাবী, রাষ্টের চতুর্থস্তম্ভকে পুষ্টিহীন রাখা যাবে না, সারাদেশে ইলেকশন সাংবাদিকতা প্রশিক্ষন এর ব্যাবস্থা করা হচ্ছে প্রকৃত সাংবাদিকরা প্রশিক্ষণ পাবে। সাংবাদিকেরা সমাজের আয়না সমাজের নেতা। অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব