ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ পরিবহনের বাস থেকে বিদেশফেরত যাত্রীর লাগেজ উধাও,তিনজন আটক


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:৯

ঢাকা থেকে পটুয়াখালীগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ইন্দোনেশিয়া থেকে আগত তবলীগ জামায়াতের এক যাত্রীর লাগেজ উধাওয়ের অভিযোগ উঠেছে । 
 রোববার  (২৮ডিসেম্বর) ভোর  পাঁচটার  সময় দুমকীর পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডেএ ঘটনা ঘটে। অভিযোগকারী মনজুরুল আলম সূত্রে জানাগেছে,  ২৭ ডিসেম্বর শনিবার  ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের  ঢাকা  মেট্রো-ব-১৪-৮৭০৮) একটি বাসে লেবুখালী পাগলায় আসার জন্য টিকেট সংগ্রহ করেন এবং মালামাল বুঝিয়ে দিয়ে টোকেন দিতে বলেন। সংশ্লিষ্ট সুপার ভাইজার টোকেন না থাকার কথা বলে  পরবর্তী ষ্টেশন গিয়ে টোকেন দেয়ার কথা বলেন। তিনি পূনরায় টোকেন চাইলে সুপারভাইজার টোকেন না দিয়ে ওই যাত্রীকে মালামাল তাদের জিম্মায় রয়েছে বলে আস্বস্ত করেন। ভোর ৪ টার দিকে দুমকী পায়রা টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে নেমে তিনি তার নির্ধারিত  ১ টি লাগেজ ও মালামালের প্যাকেট খুঁজে পাননি। বাস কতৃপক্ষের লাগেজ ও মালামাল দিতে ব্যর্থ হলে তিনি জরুরী সেবা ৯৯৯ কল করলে দুমকী পুলিশ উক্ত বাসের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।   যদিও লাগেজ হারানোর বিষয়টি বাসের হেলপার ও সুপারভাইজার স্বীকার করেছেন। অভিযুক্ত সুপারভাইজার শাহিনের(২৫) বাড়ি সাতক্ষীরার সদর উপজেলায় এবং হেলপার লিটনের(২২) বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুপারভাইজার শাহিনের ভাষ্য, তিনি লাগেজের টোকেন দেয়ার জন্য হেলপার লিটনকে বলেছেন। হেলপার যাত্রীকে টোকেন দেয়নি। 
হানিফ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার রানা তালুকদার বলেন, ' অভিযোগ পেয়ে দুমকী থানায় এসে অভিযুক্ত হেলপার ও সুপারভাইজারের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি। সমাধান করতে না পারলে  ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে পারবেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান,  অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন