ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:১৯

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের অফিস সহায়ক এমএলএসএস পদে থেকে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে পরিচ্ছন্ন কর্মী বদরুল আলমের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের এক ব্যবসায়ী জানান, সামান্য কাস্টম অফিসের একজন সরকারি পিয়ন হয়ে বদরুল আলম কোন অদৃশ্য শক্তির বলে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। সম্প্রতি তিনি বিভিন্ন খাতে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। যার মধ্যে পোল বাবদ ২০০০ টাকা, মাল পরিমাপ বাবদ ১০০০ টাকা, প্রতি টনে ৮০০ টাকা এবং স্টেটমেন্ট বাবদ ১০০০ টাকা আদায় করা হয়। এ ছাড়া গেট পাস বাবদ ৭০০ টাকা এবং রাত ৮টার পর সময় অতিবাহিত হলে ৮০০ টাকা নেওয়া হয়। আনুমানিক সর্বমোট ৫০০০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘুষ ছাড়া কিছুই করেন না বদরুল, এমনকি ব্যবসায়ীদের ভ্যাট শুল্কের ফাইল নিয়ে টাকা না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে তালবাহানা শুরু করেন। এ সকল অভিযোগের বিষয়ে বদরুলের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, “আমি আমার কাস্টম সুপার স্যারের নির্দেশের বাইরে কিছুই করি না। এ সকল টাকা পয়সা আমি নেই না, আপনার যা জানার স্যারের কাছে থেকে জেনে নেন” বলে তিনি ফোন কেটে দেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা দুর্নীতিবাজ ও চাঁদাবাজ বদরুলের দ্রুত অপসারণের দাবি জানান।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু