কুষ্টিয়া-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের বলেন,
“জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। কুষ্টিয়া সদরবাসীর উন্নয়ন ও অধিকার আদায়ে আমি অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, কুষ্টিয়া সদরকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় ঐক্য আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কুষ্টিয়া-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা