ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোয়াজ্জেম হোসেন


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৫:৩৮

মাগুরা-২ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহাদ ও শহীদ সুমনের মা উপস্থিত থেকে প্রতীকীভাবে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি সবসময় দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। মাগুরা-২ আসনের মানুষের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি সাবেক স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জুলাই শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়াকে তিনি গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়দের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাগুরা-২ আসনে মোয়াজ্জেম হোসেনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ এবারের নির্বাচনী মাঠে নতুন গতি ও ভিন্ন মাত্রা যোগ করেছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত