ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৬:২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-০২(তারাগঞ্জ–বদরগঞ্জ)সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার(২৯ ডিসেম্বর)বিকেল ৪.৫০মিনিটে তিনি তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলার নায়েবে আমির মোঃ রুস্তম আলী,তারাগঞ্জ উপজেলার আমির এসএম আলমগীর হোসেন,সেক্রেটারি, ইয়াকুব আলী, ব্যবসায়ী সংগঠন(আইবিডব্লিউএফ) এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন লেবুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। তারা আশা প্রকাশ করেন,রংপুর-২ আসনের ভোটাররা এটিএম আজহারুল ইসলামের পক্ষে রায় দেবেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু