ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৬:৫১

দারিদ্র্য, অসুস্থতা আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করেই বেঁচে আছেন এক অসহায় মা। গোয়ালে নেই গরু, পকেটে নেই টাকা, তবুও জমিতে ধানের চারা রোপণ না করলে পরিবারের মুখে ভাত জুটবে না—এই বাস্তবতা তাঁকে বাধ্য করেছে নিজের কাঁধে লাঙ্গল-জোয়াল তুলে নিতে।
বাগেরহাটের চিতলমারী উপজেলার চর বানিয়ারি ইউনিয়নের উমোজুড়ি গ্রামের এই নারী (৪৫) নিজের দুই কিশোর সন্তানকে সঙ্গে নিয়েই এক বিঘা জমি চাষে নেমেছেন। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত পেট আর ভাঙা মনে শুধু একটাই আশা—এই জমিতে ফসল ফললে অন্তত বছরটা না খেয়ে থাকতে হবে না।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “গরু নেই, টাকা নেই। তবুও জমি চাষ না করলে বাঁচবো কীভাবে? তাই ছেলেদের নিয়েই হাল ধরেছি। অনেক মানুষ কষ্টের পর সুখ পায়, কিন্তু আমার জীবনে আদৌ সুখ আছে কিনা আল্লাহই ভালো জানেন।”
তিনি আরও বলেন, “সুখ থাকলে কি মা তার ছোট ছেলেদের নিয়ে লাঙ্গল টানে? ওদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। দুই ছেলে—সুধাংশু বাড়ৈ (১৮) ও সজল বাড়ৈ (১৫)—স্থানীয় চরবানিয়ারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। সংসারের অভাব-অনটনের কারণে ওদের লেখাপড়া চালানোই এখন সবচেয়ে বড় যুদ্ধ।”
সহায়তার আশায় কণ্ঠ ভারী হয়ে আসে তাঁর। বলেন, “কেউ যদি সামান্য সহযোগিতা করে, তাহলে ছেলেদের পড়াশোনা আর সংসারটা একটু বাঁচাতে পারি। সারাজীবন কৃতজ্ঞ থাকবো।”
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ‘আমার দেশ’-এর প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে নাম প্রকাশ না করেই নিজের জীবনের এই করুণ বাস্তবতার কথা তুলে ধরেন তিনি। স্থানীয় বাসিন্দা কমলেশ চক্রবর্তী বলেন, “এই পরিবার আমাদের গর্ব, আবার আমাদের বিবেকের প্রশ্নও। অভাবের কারণে অনেক সময় এক বিঘা জমি চাষের খরচ জোগাড় করাই তাদের পক্ষে সম্ভব হয় না। অথচ দুই সন্তান নিয়মিত স্কুলে পড়ে। এই পরিবারটির পাশে দাঁড়ানো এখন আমাদের সবার দায়িত্ব।”
এই মায়ের জীবনসংগ্রাম যেন শুধু একটি পরিবারের গল্প নয়—এটি গ্রামীণ বাংলাদেশে অসংখ্য অসহায় মায়ের নীরব কান্নার প্রতিচ্ছবি।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান