পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের দুটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলা মিলে গঠিত পঞ্চগড় ১ আসনে মনোনয়ন পত্র কিনেছিলেন ১২ জন । জমা দিয়েছেন ৮ জন। এই আসনে বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে জমায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদক নাজমুল হক প্রধানও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া জাগপার রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা। এই আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সময় মতো পৌছাতে না পেরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি।
অন্যদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা মিলে গঠিত পঞ্চগড় ২ আসনে ১১ জন দাখিল করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্রাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাগপার রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই আসন থেকে ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও খেলাফত মজলিসের আবুল কাশেম মনোনয়নপত্র দাখিল করেননি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ