ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পাবনা-৫ (পাবনা সদর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও জামায়াতের ইকাল হোসাইন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৫:৩৮

পাবনা-৫ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া একই আসনের জন্য জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। এছাড়াও পাবনা-১ আসনের মতিউর রহমান নিজামীর ছেলে ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন শিমুল বিশ্বাস। । 
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের শিমুল বিশ্বাস বলেন,“নির্বাচনী আচরণবিধি মেনে সীমিত সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সকল বিধি ও নির্দেশনা মেনে চলবো এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।”
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে যেন সরকারি বিধিনিষেধ মেনে ভোটারদের সঙ্গে  সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়।
অপরদিকে  সামবার (২৯ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে মনোনয়পত্র জমা দিয়েছেন ইকাল হোসাইন ও নাজিবু রহমান।
‎এ সময় জেলা জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা- পৌর জামায়াতের আমীর আব্দুল লতিফ, সাঁথিয়া উপজেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
‎‎পরে গণমাধ্যমকে মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।' পাবনাসহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জেলার ৫ টি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ। 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। অবৈধ অস্ত্র পুলিশ উদ্ধার করছে না। গ্রামগঞ্জের সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করতে তৎপর হয়েছে। আমরা সকল বিলবোর্ড নামিয়ে  ফেললেও ধানের শীষের প্রার্থীর বিলবোর্ড এখনো বিভিন্ন জায়গায় ঝুলছে। প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত
করতে আহ্বান জানান।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার সংশোধিত সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এমএসএম / এমএসএম

শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল জেলায় কৃষিতে নতুন সম্ভাবনা : ভোরের আলো ফুটতেই হাসছে সূর্যমুখী ফুল

বরগুনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

নোয়াখালীতে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

রাণীশংকৈলে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

বসন্তের ছোঁয়ায় রামুতে মুকুলে নান্দনিক সাজে আমগাছ

ফেইসবুকে সম্পর্ক করে বিয়ের প্রলোভনে সুনামগঞ্জ এনে ১৭বছরের এক কিশোরীকে গণধর্ষণ

ভূরুঙ্গামারী সদর বাজারের মাছ বাজারে ধর্মঘট, বিপাকে সাধারণ ক্রেতারা

বরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছে

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন কর্মসূচি