ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মনোনয়ন পত্র জমাদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী-কচাকাটা) আসনের প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার মনোনয়নপত্র জমাদান উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আরও দোয়া করা হয় কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের দ্রুত সুস্থতা কামনায়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আলহাজ্ব সাইফুর রহমান রানা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের আন্দোলন-সংগ্রাম আরও জোরদার করা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কুড়িগ্রাম-১ আসনে প্রার্থী হিসেবে সাইফুর রহমান রানার মনোনয়নপত্র জমাদানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের শীর্ষ নেতৃবৃন্দের সুস্থতা এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ