ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্মার্টফোন শনাক্ত করবে গাঁজা সেবনকারী


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:৫

স্মার্টফোন সেন্সর শনাক্ত করবে গাঁজা সেবনকারীকে! সম্প্রতি যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। গবেষকরা বলছেন, স্মার্টফোন সেন্সর ব্যবহার করে ৯০ শতাংশ সঠিকভাবে গাঁজায় আসক্ত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।

রুটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ট্যামি চং বলেন, একজন ব্যক্তির ফোনের সেন্সর ব্যবহার করে, আমরা কখন কোন ব্যক্তি গাঁজার নেশার সম্মুখীন হতে পারেন, তা সনাক্ত করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, এই গবেষনার কারণে বিশ্বব্যাপী গাঁজা সেবনের ক্ষতি কমানোর পাশাপাশি এর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাও সম্ভব।

এ ব্যাপারে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্স জার্নালে প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী, তরুণদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এই গবেষণা করা হয়েছে। গবেষণার অংশ হিসেবে সপ্তাহে অন্তত দুইবার গাঁজার নেশা করেন, এমন তরুণদের অংশগ্রহণের অনুরোধ করা হয়েছিল।

প্রাথমিকভাবে প্রাপ্ত সার্ভার ডেটা পরীক্ষা ছাড়াও কখন নেশা করা হয়েছে, এ সকল তথ্য সেন্সর ব্যবহার করে জানার চেষ্টা করেছেন গবেষকদল।

গবেষণায় বলা হয়েছে, ‘দিনের কোন সময় গাঁজার নেশা করা হয়েছে সেই ভিত্তিতে ৬০ শতাংশ সঠিকভাবে জানা সম্ভব। এছাড়াও স্মার্টফোন সেন্সর ও সময় বিবেচনা করে ৯০ শতাংশ নির্ভুলভাবে এ সম্পর্কে বিস্তারিত জানা গেছে।’ সূত্র:ফোর্বস

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন