নরসিংদী থেকে উদ্ধার বন্যপ্রাণী শেখ মুজিব সাফারী পার্কে অবমুক্ত
নরসিংদীর একটি মিনি চিরিয়াখানায় অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া আটকে রাখা বিভিন্ন প্রজাতির ৩৮টি প্রাণী ও পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলি গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া প্রাণী ও পাখিগুলোর মধ্যে রয়েছে ১৩টি বক, ৪টি বানর, ১টি ভল্লুক, ১টি অজগর সাপ, ২টি বালি হাঁস, ১টি গন্ধগোকূল, ১টি শকুন, ১টি চিল ও ৫টি সজারু।
বন্যপ্রাণী অপরাধ ইউনিটের পরিচালক জহির আকন জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার নরসিংদীর জেলার আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী পাখি ও বন্য প্রাণি উদ্ধার করা হয়। পরে ওই মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এবং দেশীয় বন্যপ্রাণী খাঁচায় বন্দি করে রাখা দন্ডণীয় অপরাধ-এ সম্পর্কে অবগত করা হয়। মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার ভুল স্বীকার করেন। বন্য প্রাণীগুলোকে উদ্ধার করে বৃহস্পতিবার প্রাণী ও পাখিগুলোকে অবমুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান, পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান ও সারোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, উদ্ধারের মধ্যে বানর ও গন্ধগোকুল ভাওয়াল ন্যাশনাল পার্কে ছেড়ে দেয়া হয়েছে। অন্য প্রাণী ও পাখিগুলোকে সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত