ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কংগ্রেসের গভীর শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৩:৪৮

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম যৌথভাবে এই শোকবার্তা প্রদান করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক সোনালি অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম, ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তারা উল্লেখ করেন, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর ইন্তেকালে জাতি একজন সাহসী রাষ্ট্রনায়ক এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অনন্য নেতৃত্বকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল