ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘ভালোবাসা সব জয় করতে পারে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ১১:৯

গত বছরের শুরুতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় নড়ে বসেছিল মুম্বাই। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো পরিবার। বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্যে দিয়ে কেটেছিল। বছরের শেষে সেই স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন কারিনা কাপুর খান।
সাইফের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে কারিনা লেখেন, ‘বছরের শেষ দিনে আমরা চলে এসেছি, ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আমাদের সন্তান ও পুরো পরিবারের জন্যই এই বছরটা সহজ হয়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে এই বছরটা পার করেছি।’ 
‘আমরা অনেক কেঁদেওছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে, মানুষ সত্যিই নির্ভীক। এও বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি, তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানেরা।’
সাইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরাও। তাই কারিনা লিখেছেন, ‘ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের। তারা আমাদের পাশে ছিলেন। আর সবার উপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ২০২৬-এ আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি।’
কিছু দিন আগেই সাইফের উপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলি খান বলেছিলেন, ‘পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। শেষপর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এই ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।’

 

Aminur / Aminur

মা হলেন সোহিনী সরকার

চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া