নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
এর অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
সেনাবাহিনীর এসব কার্যক্রমের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগেই প্রতিরোধ করা যায়।
জননিরাপত্তার স্বার্থে এবং একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী জেলা প্রশাসন ও পুলিশেরসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বলেও জানানো হয়।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ