কাপ্তাইয়ে পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা
রাঙামাটির কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা এসেছে। যা দেশের নবায়ন যোগ্য জ্বালানি প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রটি স্থাপনের পর থেকে অদ্যাবদি ৬ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সৌরশক্তির মাধ্যমে আরো বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ২২ একর জায়গার মধ্যে ২০১৯ সালে সাড়ে ১৯ একর জায়গায় স্থাপন করা হয় ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার পাওয়ার প্লান্ট। এটি ছিল দেশের প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎকেন্দ্র। যেখানে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়। এবার সেই ২২ একরের মধ্যে অবশিষ্ট আড়াই একর জায়গায় সোলারের মাধ্যমে আরো ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানা যায়, প্রতিদিন সূর্যের আলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। গ্রীষ্মকালে সূর্যের রোদের তেজ বেশি থাকলে উৎপাদনও বৃদ্ধি পায়। প্রতিদিন গড়ে ৬ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কেন্দ্রটিতে। এটি স্থাপনের পর থেকে এই পর্যন্ত প্রায় ৬ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। যার বাণিজ্যিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা। পুনরায় ব্যবহার যোগ্য শক্তির কারণে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে দিন দিন আগ্রহ বাড়ছে।।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বাংলাদেশে সোলার বিদ্যুৎ উৎপাদন দিন দিন বাড়ছে। বিশেষ করে কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভর করে জলবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে হলেও, সোলার বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে এইক্ষেত্রে নির্ভর হতে হয়না। তাই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আগামীতে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের পরিধি আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ১১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সোলার বিদ্যুৎ কেন্দ্রটি। এটি বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (BPDB) কর্তৃক নির্মিত, যা নবায়নযোগ্য জ্বালানি প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার