খালেদা জিয়ার জন্য কাঁদলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। নির্বাচিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আবেগ তাড়িত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নাসির উদ্দিন আহমেদ মিঠু। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশের এই নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছেন। এ নির্বাচনে দেশব্যাপী বিএনপি জয়লাভ করেছে। আমাদের এই বিজয় খালেদা জিয়া দেখে যেতে পারেননি, এই বিষয়টি আমাকে খুব ব্যতীত করেছে। সবাই আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এ সময় তিনি তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ, চা শ্রমিক সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট। ১৫ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বিজয়ী হয়েছেন।
Aminur / Aminur
মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট
মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান
৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ
দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম
চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত