ঠাকুরগাঁও-৩ আসনে ৪১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন জাহিদুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে ১২৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি'র প্রার্থী জাহিদুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা বেগম ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাছবীর হোসেন।
ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী রাণীশংকৈল উপজেলা নায়েবে আমীর মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৪০ হাজার ৮৬৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন জাহিদুর রহমান। তিনি এর আগে সাবেক সংসদ সদস্য ছিলেন।
এ ছাড়াও ৮ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা হলো- জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ (লাঙ্গল) পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম (কাস্তে) পেয়েছেন ১ হাজার ৫৪৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আল আমিন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট, বাংলাদেশ মাইনরিটি পার্টির কমলা কান্ত রায় (রকেট) পেয়েছেন ৬৮০ ভোট, গণ অধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন (ট্রাক প্রতীকে) পেয়েছেন ৫৫২ ভোট, সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ (একতারা) পেয়েছেন ৫০৩ ভোট, স্বতন্ত্র আশামনি (ফুটবল) পেয়েছেন ২৭৯ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের খলিলুর রহমান (হারিকেন) পেয়েছেন ১১৩ ভোট। প্রসঙ্গ, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ০৪৪ জন।
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার