ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

সকলে মিলে আধুনিক শৈলকূপা গড়ার দৃঢ় প্রত্যয়ে অ্যাড. আসাদুজ্জামান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:২১
সকল ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে সাথে নিয়ে একটি সৌহার্দ্য-সম্প্রীতির আধুনিক, যুগোপযোগী ও উন্নত শৈলকূপা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এটর্নি জেনারেল অ্যাড. মোঃ আসাদুজ্জামান। 
 
শুক্রবার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ এস এম মতিউর রহমান এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ-কথা জানান।
 
অন্তর্বর্তীকালীন সরকারের এটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকেই অত্র এলাকায় তাঁর জয়গান বেজে ওঠে। সেই ধারাবাহিকতায় শৈলকূপাবাসীর হৃদয়ের অভিব্যক্তি ও জনসমর্থনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে গতকাল। 
 
সাধারণ মানুষ তাঁদের পছন্দের প্রার্থী পেয়ে শতভাগ উজাড় করে দিয়েছেন। ফলে, বিপুল ভোটে জয়যুক্ত হয়েও, ন্যূনতম অহমিকা প্রদর্শন করেননি মানবিক এই জননেতা। বিশাল ব্যবধানে বিজয়ের ঠিক পরবর্তী মুহুর্তেই সাক্ষাৎ করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে তাঁর দীর্ঘ পথচলা সম্পর্কে তিনি বলেন, 
"শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও বেগম খালেদা জিয়ার ব্যক্তি আদর্শে উজ্জীবীত হয়েই আমি জাতীয়তাবাদী দল করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা ও আজকের এই অর্জন আমার জীবনের অনন্য প্রাপ্তি। আজকে দেশমাতা বেঁচে থাকলে আমাদের এই বিজয় আনন্দ শতভাগ পরিপূর্ণ হতো। তারপরেও, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত ও ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১-দফা বাস্তবায়নে জনগনকে সাথে নিয়ে আমি সর্বদা সচেষ্ট থাকবো। এই দেশ আমাদের সকলের। আমরা সকলে মিলে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো।"
 
শৈলকূপাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে অ্যাড. মোঃ আসাদুজ্জামান বলেন,
"এই বিজয় সমগ্র শৈলকূপাবাসীর বিজয়। আমি শৈলকূপার সন্তান হিসেবে গর্বিত। আপনারা আমাকে যে সম্মানের আসন দিয়েছেন, সেটি আপনাদের। এখন বাকি কাজ আমার। বিএনপি সরকারের পক্ষ থেকে শৈলকূপার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। আমার এই জীবনে এখন একটিই চাওয়া, তা হলো শৈলকূপাবাসী জীবনমানের বাস্তবিক উন্নয়ন। সকলকে সাথে নিয়ে আধুনিক শৈলকূপা গড়ার প্রতিশ্রুতি আমি রক্ষা করবো। আমি বেঁচে থাকলে, আমার দেয়া প্রতিশ্রুতির কোন ব্যত্যয় ঘটবে না।"
 
এদিকে, পছন্দের প্রার্থীর চূড়ান্ত বিজয়ে সমগ্র শৈলকূপায় সাধারণ জনগণের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তবে, এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধেও অ্যাড. মোঃ আসাদুজ্জামান কঠোর ভূমিকা পালন করছেন বলেও জানা গেছে।

আরমান / আরমান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন