মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদাল ব্যবসায়ীকে ১৫দিনের জেল
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারে মরা গরুর মাংস বিক্রির অপরাধে কাজী ইমরান (৪৩) নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত কাজী ইমরান মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর গ্রামের আ: রাজ্জাক কাজীর ছেলে। ৩১ ডিসেম্বর বুধবার ১১ টার সময় উপজেলার সদর টেংরাখোলা বাজারে আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।
স্থানীয় সূত্রে জানা গেছে- কাজী ইমরান তার দোকানে মরা গরুর পচা মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ পেয়ে বিষয়টি স্থানীয়রা মুকসুদপুর উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারণ দেয়া হয়েছে। জব্দকৃত পচা মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত