ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় সড়কের নামফলক থেকে অব্যাহতির আবেদন মুক্তিযোদ্ধার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৪:৪

নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামফলক থেকে অব্যাহতি চেয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান। গত ১৪ সেপ্টেম্বর অ্যাডভোকেট আব্দুল মান্নান মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামফলকের তালিকা হতে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যনুযায়ী, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর এবং ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ১৫ জন বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণের তালিকা রেজুলেশন করা হয়। এই ১৫ জন বীর মুক্তিযোদ্ধার নামকরণের তালিকা দেখে অ্যাডভোকেট আব্দুল মান্নান বিব্রত হয়েছেন। এই মর্মে তালিকা থেকে নিজেকে সরিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত আবেদন করেন।

লিখিত আবেদনে তিনি বলেন, সড়কের নামকরণে কতিপয় বিতর্কিত মুক্তিযোদ্ধার নাম থাকায় ওই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নওগাঁ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেজন্য তিনি সাধুবাদ জানিয়েছেন।

বিতর্কিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেখে তিনি বঙ্গবন্ধুর সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে নামের তালিকা থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। অব্যাহতির আবেদনের পর তিনি তার নিজস্ব ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর পার হতে যাচ্ছে তবুও মুক্তিযোদ্ধার সঠিক নামের তালিকা হলো না। মান্দায় রাজনৈতিক স্বেচ্ছাচারী, ব্যক্তিস্বার্থ ও স্বজনপ্রীতির কারণে ১৯৭১ সালের যারা স্বাধীনতার বিপক্ষে পাকসেনাদের দোসর ছিল, তারাও আজ মুক্তিযোদ্ধা। এমনকি এখন তাদের নামে বিভিন্ন সড়কে নামকরণ হচ্ছে। জাতির দুর্ভাগ্য, আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানবে কিভাবে? আমি লজ্জায় ও ঘৃণাভরে সড়কের নামফলকের তালিকা হতে প্রতিবাদ হিসেবে আমার নাম প্রত্যাহার করেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, নাম প্রত্যাহারের আবেদন করেছেন কি-না আমার জানা নেই।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬