ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১০:৫৮

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। 
আজ (রোববার) সকাল সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। 
এ সময় তাদের ‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়। অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এই গড়িমসির প্রতিবাদে তারা ফার্মগেট ব্লকেড কর্মসূচি পালন করছেন।
তাদের অভিযোগ, ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। পরে আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। তাদের দাবি, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ফারহান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তার না হওয়ায় আমরা চরম উদ্বেগের মধ্যে রয়েছি। তাই বাধ্য হয়েই আমরা ফার্মগেট ব্লকেড, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি।
তিনি আরও বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে আসামিদের শনাক্ত করা গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাই এবং দাবি জানাতে চাই, যেন তিনি নাম প্রকাশ করে মামলা করেন। এই দাবি মানা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচিতে যাবে।
অন্যদিকে সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় আন্দোলনের ঘোষণা দেওয়ায় তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসাথে কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। 
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

 

 

Aminur / Aminur

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি