ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ক্র্যাব নির্বাচনে চলছে ভোটগ্রহণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১১:৩৬

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচনে ভোটগ্রহণ চলছে। 
রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষ্যে ক্র্যাব ও ডিআরইউ চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 
ভোট দেওয়ার আগ মুহূর্তেও নির্বাচনের প্রার্থীরা নিজের পক্ষে ভোটারদের কাছে ভোট চাইছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও তারা ভোট চাইছেন। 
প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ২৩ জন। এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন— মির্জা মেহেদী তমাল ও আলাউদ্দিন আরিফ। 
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন— এম এম বাদশাহ, সিরাজুল ইসলাম ও হাসান উজ-জামান। 
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ আহম্মেদ লাবু ও শহিদুল ইসলাম রাজী। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম ও মো. এমদাদুল হক খান। 
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমানুর রহমান রনি ও নিহাল হাসনাইন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ইসমাঈল হোসেন ইমু ও এস এম ফয়েজ। 
কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন— আইয়ুব আনসারী, আবু হেনা রাসেল, মাহবুব আলম ও হরলাল রায় সাগর। 
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা
সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 

Aminur / Aminur

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব