উৎসবমুখর পরিবেশে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র কক্সবাজার প্রতিনিধি স. ম. ইকবাল বাহার চৌধুরী এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি সরওয়ার আলম শাহীন যৌথভাবে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএন-এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি বর্তমান সাধারণ সম্পাদক হোবাইব সজীব।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম. দিদারুল করিম এবং দপ্তর সম্পাদক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আপনকণ্ঠ পত্রিকার আলা উদ্দিন আলো ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কক্সবাজার কণ্ঠের কফিল বিন আমির।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) কক্সবাজারের নিরিবিলিস্থ সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন সরওয়ার আলম শাহীন ও এম. দিদারুল করিম।
নির্বাচন চলাকালে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পর অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে করতালি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কক্সবাজারে কর্মরত সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি