ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএমআইসিএস প্রথম ও দ্বিতীয় ব্যাচের সনদ বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-১-২০২৬ বিকাল ৬:২৯

শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (পিএমআইসিএস) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৬৫ জন গ্রাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার বিজ্ঞানে দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের সাইবার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো দেড় বছর মেয়াদি এই মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়। সরকারি ও বেসরকারি খাতে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পিএমআইসিএস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. উপমা কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, পূবালী ব্যাংক পিএলসি এর এমডি ও সিইও জনাব মোহাম্মদ আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোট ৬৭ জন শিক্ষার্থীর হাতে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরিতে এবং এ খাতে দেশের নিজস্ব প্রযুক্তিগত বুদ্ধিমত্তা ও সক্ষমতা বৃদ্ধি করতে এ ধরনের প্রফেশনাল প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে এ প্রোগ্রামের পরিসর আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত