বেগম খালেদা জিয়ার সমাধিতে মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের বিনম্র শ্রদ্ধা
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার দুপুর ১২টায় শেরে বাংলা নগরে বাংলাদেশের ইতিহাসের দুই মহান ব্যক্তিত্বের সমাধিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন রাকিব, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক তালুকদার মোঃ বিল্লাল হোসেন বেলাল, সমাজ কল্যাণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, সদস্য মোঃ তোফাজ্জল হোসেন মিন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বহুদলীয় গণতন্ত্রের উপহার দিয়েছিলেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজের এক অকৃত্রিম অভিভাবক। তাঁর মৃত্যুতে আমরা এমন এক বন্ধুকে হারিয়েছি যিনি সারাজীবন আপসহীন থেকে এ দেশের সার্বভৌমত্ব ও মানুষের অধিকারের কথা বলেছেন।”
সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন রাকিব বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা ও মফস্বল সাংবাদিকদের উন্নয়নে দেশনেত্রীর অবদান আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করি। তাঁর আদর্শই আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা