রাজবাড়ীতে হাইওয়ে পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আহলাদিপুর হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ জঙ্গি, মাদক, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাস দমন ও মহাসড়কে শৃঙ্খলা রক্ষা চুরি-ডাকাতি-ছিনতাই এবং চাঁদাবাজি রোধে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে কমিউনিটি ও বিট পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কার্যকরী বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়ে অলোকপাত করা হয়। কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর হাইওয়ে রিজিয়নের ফরিদপুর পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম পিপিএম।
এ সময় আহলাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সার্জেন্ট জয়ন্ত কুমার দের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সি, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসপি হামিদুল আলম বলেন, হাইওয়ে পুলিশিংশের স্বার্থক ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত পরিবহন মালিক, চালক ও হেলপার তৈরি করে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক