ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১২:১১

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) শহীদ হাদি চত্বর থেকে বেলা সাড়ে এগারোটার দিকে এই কর্মসূচি শুরু হয়‌। পরবর্তীতে সাইন্সল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে পুনরায় শাহবাগ এসে এই কর্মসূচি শেষ হবে বলে জানান নেতৃবৃন্দরা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আপনারা সবাই জানেন ইনসাফের লড়াইয়ে প্রতীক শরিফ ওসমান হাদি ডিসেম্বরের ১২ তারিখ গুলিবিদ্ধ হন এবং ১৮ তারিখে শাহাদাত বরণ করেন। আমার শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ কর্মসূচি, শহীদী শপথ, সমাবেশসহ বিভিন্ন উপায়ে সরকারকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে অতি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার করুন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন উপায় দেখানো হয় নি যার মাধ্যমে আমার আশ্বস্ত হতে পারি এই সরকার শহীদ ওসমান হাদি হত্যার বিচার করতে আগ্রহী। 
আগামীকাল পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি চালু থাকবে। আগামীকাল সরকারের পক্ষ থেকে চার্জ শিট দাখিল করার কথা রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই খুনে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর সবচেয়ে ছোট ব্যক্তি। এই হত্যার পেছনে অবশ্যই বড় কারো হাত রয়েছে। যদি কালকের চার্জশিটে শুরু ফয়সাল করিমের নাম দিয়ে চার্জ শিট দেওয়া হয় বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করবে। 
তিনি আরো বলেন, আজকে আমার মার্চ ফর ইনসাফ কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের যে গুরুত্বপূর্ণ স্পট রয়েছে সেগুলো মধ্যে দশটি স্পটে যাবো। আমার মানুষকে আহ্ববান জানাবো যেন তারা ওসমান হাদি হত্যার বিচারের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে। আমার চারদফা দাবি নিয়ে আমাদের কর্মসূচি শুরু করছি।

Aminur / Aminur

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব