ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১:২৫
 বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। 
গতকাল দুপুর ২:৩০ মিনিট রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।  বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করেন, দোয়া প‌রিচালনা ক‌রেন বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের আজীবন সদস্য মোঃ ইমরান সোসেন। বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো: জহিরুল ইসলাম কলিম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। শেখ হাসিনা খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে স্লো পয়জনিং করেছে। আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে ছিল কিন্তু শেখ হাসিনা তার রান্না করা ভাত খেতে পারেনি এক কাপড়ে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে আল্লাহ তায়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মত সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন। তিনি আরো বলেন, এই শোককে শক্তিতে পরিণত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বার ফেব্রুয়ারির  নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধান্মন্ত্রী বানাতে হবে। এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, ফাউন্ডেশনের উপদেষ্টা নাদিম চৌধুরী, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন,  ফাউন্ডেশনের আজীবন সদস্য কালাম ফয়েজি, রাজু আহম্মেদ শাহ, মুহিদুল ইসলাম জাকি, রমিজ উদ্দিন রুমি, এস কে সঞ্জয়, আশরাফুল আলম বাচ্চুসহ ফাউন্ডেশনের অসংখ্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি