ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় অবৈধ মাটি উত্তোলন: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১:৩৬

গাজীপুরের কাপাসিয়ায় সিংহশ্রী ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে  উপজেলার কুড়িয়াদী বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কুড়িয়াদী বাজারস্থ রাস্তার পাশ থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন করে আসছিল। আজ অভিযানকালে ওই স্থান থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন:
১. শরিফুল ইসলাম (২০), পিতা: সবুজ মিয়া, গ্রাম: পোটান, কালীগঞ্জ। ২. হোসেন মিয়া (৩৫)  পিতা: সাদেক আলী, গ্রাম: পোটান, কালীগঞ্জ। ৩. শামীম মিয়া (৩৫) পিতা: আব্দুল শাহিদ, গ্রাম: কুড়িয়াদী, কাপাসিয়া। আটককৃতদের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়: শরিফুল ইসলাম ও হোসেন মিয়া’র অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং শামীম মিয়াকে ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন,পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ