ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সাংবাদিক নার্গিস পারভীনের বাবা হাজী মো. আব্দুর রহমান শেখ আর নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৩:৪৩

দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক নার্গিস পারভীনের বাবা হাজী মো. আব্দুর রহমান শেখ আর নেই। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে দুইটায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নব্বই দশকের বিশিষ্ট এই সমাজসেবক তাঁর বর্ণাঢ্য জীবনে একজন সফল ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সক্রিয় ছিলেন। জনসেবার লক্ষ্যে তিনি নব্বই দশকে গ্রাম্য প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং হাজী কল্যাণ সমিতি সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা আগামীকাল বুধবার সকালে মান্দা থানাধীন এলাকায় অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সাংবাদিক নার্গিস পারভীন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ