ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে সুপার ক্যারাভানের প্রচারণা


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৩:৪৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটের গুরুত্ব তুলে ধরতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ‘সুপার ক্যারাভান’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী কোটালীপাড়া উপজেলা পল্লী উন্নয়ন একাডেমীর সম্মুখে অবস্থান করে ক্যারাভানটি। এ সময় জনসাধারণের মাঝে ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা এবং নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশের সদস্য ও সাধারণ জনগণ। এছাড়াও গোপালগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই প্রচারণার মূল লক্ষ্য। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির পাশে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স স্থাপন করা হয়। সেখানে সাধারণ মানুষ তাদের নিজস্ব মতামত ও প্রত্যাশা লিখে তুলে ধরেন।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার ক্যারাভান’ নামের ১০টি বিশেষায়িত গাড়ি নিয়ে গত ২২ ডিসেম্বর থেকে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান