ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইয়াবা সেবনের সময় যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৪:৩৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তাঁদের আটক করে পুলিশ। পরে দেহ তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— দক্ষিণ কাঠুর এলাকার রবিজল হকের ছেলে মো. মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশের ছেলে জ্যোতিষ (৩৫) এবং তাজুল হাজীর ছেলে আব্দুল বারেক (৪৫)।

পুলিশ জানায়, মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, মহির মিয়া ও তাঁর সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। তাঁদের প্রভাবে এলাকায় মাদক সহজলভ্য হয়ে উঠেছে। এ অবস্থায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের আরও নিয়মিত ও কঠোর অভিযান দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার