কুমিল্লায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান দমনের পাশাপাশি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বেরই অংশ এই কম্বল বিতরণ কার্যক্রম।
বক্তারা আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
কম্বল পেয়ে শীতার্ত মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান