ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘আপনাদের ভালোবাসা চাই’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২৬ দুপুর ২:১৩

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। পর্দায় নিজের অভিনয় দক্ষতা আর গ্ল্যামারে বরাবরই দর্শকদের মনে ঝড় তুলেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তারকা। নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না। 
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিয়ে ভক্তদের এক বড় সুখবর দিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন মিমি। একগুচ্ছ  ছবি শেয়ার করে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।
ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিমি লেখেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’ 
শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে মিমির বোল্ড লুক। খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল আর গায়ে জড়ানো কালো ওড়নায় মায়াবী লুকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে। 
মুহূর্তেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন অভিনেত্রী।  ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমাটি একটি ভৌতিক-কমেডি ঘরানার গল্পে নির্মিত। 
যেখানে মিমিকে একদমই নতুন এবং ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এই চমকপ্রদ ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। 

 

 

Aminur / Aminur

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের