টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান হিসেবে যোগদান সিফাত তন্ময়ের
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সিফাত তন্ময় বলেন, “বর্তমান সময় পুরোপুরি ডিজিটাল মিডিয়ার। এই সেক্টরে যেমন বিশাল সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। যেহেতু বিশ্বব্যাপী প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়, তাই সিগনেচার কাজের মাধ্যমে টাইমসটুডেকে আলাদা অবস্থানে নিয়ে যেতে চাই। একই সঙ্গে কনটেন্টের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করতে চাই”
ডিজিটাল মিডিয়া ও ইলেকট্রনিক গণমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সিফাত তন্ময়ের। টাইমসটুডেতে যোগদানের আগে তিনি গ্রিন টিভি-তে হেড অব ডিজিটাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডেইলি বাংলাদেশ ও ভোরের পাতা-তে হেড অব ডিজিটাল হিসেবে সফলভাবে কাজ করেছেন।
এছাড়া তিনি একুশে টেলিভিশন-এ অনুষ্ঠান প্রযোজক হিসেবে দীর্ঘ প্রায় ১১বছর কাজ করেছেন।
তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশের গণমাধ্যমের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। একই আসরে তিনি ৩টি অ্যাওয়ার্ডসহ মোট ৫টি অ্যাওয়ার্ড অর্জন করেন। পাশাপাশি তিনি এনবিএ (NBA) থেকে বর্ষসেরা উপস্থাপক হিসেবেও সম্মাননা পেয়েছেন।
সিফাত তন্ময় এশিয়ান টিভি-তেও অনুষ্ঠান প্রযোজক ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া তিনি রেডিও ভূমি-তে কাজ করেছেন এবং গণমাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল কমিউনিটি রেডিও ‘বরেন্দ্র রেডিও’ থেকে।
এমএসএম / এমএসএম
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো