মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক সেবনে যুবকের কারাদণ্ড
যশোরের অভয়নগর উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মধ্যরাতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রমজান আলী (৪০)। তিনি অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার বাসিন্দা এবং মৃত মাহতাব শিকদারের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রমজান আলীর কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবন ও বহনের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি একশত টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড কার্যকর হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু "সকালের সময়কে" জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা