ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, ২৯ রাউন্ড গুলিসহ ৬ টি পিস্তল উদ্ধার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ১:৪৬

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে ৭০ জন চোরাকারবারীকেও। উদ্ধার করা হযেছে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশী পিস্তল।
সোমবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব- উল  হক পিএসসি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬শ ৬৯ দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিযনের সমন্বিত ও ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ৬শ ৯১ বোতল ফেন্সিডিল, ৯শ ৬১ বোতর বিদেশী মদ, ৩ হাজার ৬শ ৩৪ পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২শ ৬৫ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩ হাজার ১শ ১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮শ ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২শ ৩৫ পিস ইনজেকশন, ৩শ ৪ গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩শ ২৪ পিস নেশা জাতীয় ট্যাবলেট।
এছাড়াও ১শ ৬৪ টি গরু ও ৩৩ টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি। ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব- উল  হক আরও জানায়, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫শ ৬৩টি সচেতনতামুলক সভার পাশাপাশি সীমান্তের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। 
সংবাদ সম্মেলনে জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার