ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৬ বিকাল ৫:১

বগুড়ার নন্দীগ্রামে সরকারী গাছ কাটার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে জবাই করে হত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলা ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামে।  সেমবার (১২ই জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে বর্ষন বাজার এলাকায় এমন নেক্কারজনক ঘটনা ঘটে। বাদীর মোবাইল ফোনে তথ্যটি নিশ্চিত করেছেন হামলার শিকার মামলার বাদী পুটু মিয়া ও মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই রাশেদুল। আসামীদের সৃষ্ট আতংকে তদন্ত কমপ্লিট না করেই ফিরে আসতে বাধ্য হোন মামলার তদন্ত কর্মকর্তা। 

তদম্ত কর্মকর্তা এসআই রাসেদুল বলেন, এবিষয় বাদী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

প্রাপ্ততথ্যে জানা গেছে, বর্ষন মৌজায় সরকারী (খাস খতিয়ান ভূক্ত) দিঘীর পার, ছোলপোতা, সুন্ধিগারি এবং কুচলাপুকুর ৪টি আলাদা জায়গা হইতে তালগাছ সহ ২৬টি মূল্যবান গাছ কেটে বিক্রি করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সহ উপজেলা যুবলীগ নেতা বর্ষন গ্রামের কামরুল, রফিকুল, মাহবুর, জিয়ারুল ও মুকছেদ আলী। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার সুপারিশে বর্ষন গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে পুটু মিয়া বাদী হয়ে উল্লেখিত ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীরা জামিনে আছেন। সেই মামলার তদন্তে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

হামলার শিকার বাদী পুটু মিয়া বলেন, ভূমি কর্মকর্তার নির্দেশনায় মামলার বাদী হয়েছি। থানায় গিয়ে মামলার এজাহারে এবং ৩টি অগ্রীম নোটিশে সই দিয়েছি। আজ তদন্তে এসে আমাকে সাথে নিয়ে উল্লেখিত জায়গা দেখতে চেয়েছিল। এমন সময় আমার উপর হামলা ও জবাই করে হত্যা চেষ্টা চালায় মামলার আসামীরা। পরে ২৬টি গাছের জায়গায় ১টি গাছের তথ্য নিয়েই তদন্ত কর্মকর্তা চলে গেছেন। 

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, পূর্বেও একই ঘটনায় আসামী কর্তৃক বাদী পুটু মিয়ার উপর হামলা, ঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছিল। বাদী পুটু মিয়ার বক্তব্য, সেই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি থানা পুলিশ। এটা বাদী পুটু মিয়ার উপর দ্বিতীয় হামলা। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির