ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারণা সংক্রান্ত ‘‘রোড শো’’ এর শুভ উদ্বোধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৩-১-২০২৬ দুপুর ৩:৫২

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. ওহিদুজ্জামান মুন্সি, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুইটি ব্যালট পেপারে ভোট দিতে হবে। একটি ব্যালটে ভোটারগণ তাদের প্রার্থী নির্বাচন করবেন, অন্যটিতে গণভোটে অংশগ্রহণ করবেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে জুলাই সনদসহ বিভিন্ন সুবিধা দ্রুত সময়ে নিশ্চিত হবে বলেও এসময় জানান তিনি
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘রোড শো’ -টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

Aminur / Aminur

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার