মা ইলিশ রক্ষায় লালমোহনে নদীর পাড়ে সচেতনতামূলক সভা
‘মা ইলিশ ধরবে না, দেশের ক্ষতি করবে না’- এই স্লােগানে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ভোলার লালমোহনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধ ঘাট ও নদীর পাড়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সরকারি নির্দেশনা মান্য ও মা ইলিশ রক্ষার্থে স্থানীয় জেলেদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন করা এবং মজুদকরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাঝে চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান