রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, আজমেরী বাসের দুই চালকসহ আটক-৩
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে রাস্তায় প্রতিবন্ধকতা করে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে আজমেরী গ্লোরীর দুই বাস চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় আজমেরী গ্লোরীর দুইটি বাস জব্দ করা হয়। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকা থেকে বাস দুইটি জব্দ করা হয়। আটকৃতরা হলেন,চালক হাসান (৩২) সরকার, জীবন হোসেন (৩২) ও সহকারী মিনহাজ (২৩)।
পুলিশ জানায় আজ দুপুরে ঢাকা থেকে চন্দ্রা গামী দুইটি আজমেরী বাস কোনাবাড়ী হয়ে কালিয়াকৈরের দিকে আসছিল। পরে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলকায় আসলে রাস্তায় প্রতিবন্ধকতা
সৃষ্টি করে। স্থানীয়রা জানান আজমেরী বাসের কারনে কোনাবাড়ী নতুন বাজার, আমবাগ রোডের মাথায় পল্লী বিদ্যুৎ এলাকায় বেশির ভাগ জ্যাম লেগে থাকে। তারা পিছনের কোন বাসকে ওভারটেক করতে দেয়না। রাস্তার মাঝখানে পাতাল করে রেখে দেয়। যার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান,রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
জনদুর্ভোগ তৈরি করায় দুইটি আজমেরী বাস জব্দ করা হয়েছে এবং দুই বাসের চালক ও হেলপারসহ ৩ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
Aminur / Aminur
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ