তানোরের জনতার খাদেম গোলাম রাব্বানীর ৫৫তম জন্মদিন আজ
১ অক্টোবর তানোর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি জননেতা গোলাম রাব্বানীর ৫৫তম জন্মদিন। তিনি ১৯৬৬ সালের আজকের এই দিনে রাজশাহী জেলার তানোর থানার বরেন্দ্র অঞ্চলের নিভৃত পল্লী প্রকাশনগর গ্রামে জন্মগ্রহন করেন। তার দাদা মরহুম কবির পঞ্চায়েত ব্রিটিশ আমলে দীর্ঘ ৩৩ বছর পঞ্চায়েত প্রধান ছিলেন। তার পিতা মরহুম মোহাম্মদ আলী (মাহাম) পাকিস্তান ও বাংলাদেশ আমলে দীর্ঘ প্রায় দেড় দশক পাঁচান্দর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারা তিন পুরুষ মিলে প্রায় শতবর্ষ ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনগণের সেবায় নিয়োজিত আছেন।
জনতার খাদেম জননেতা গোলাম রাব্বানী ১৯৮৩-৮৪ সালে রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৫ সাল থেকে টানা ১১ বছর রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে নিয়োজিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে আসছেন। পরবর্তীতে ১৯৯৮ সালে তিনি পাঁচান্দর ইপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার পিতার কাছ থেকে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন এবং ওই ইউপিতে তিনি পরপর দুবার চেয়াম্যান নির্বাচিত হন। গোলাম রাব্বানী ২০১১ সালে প্রথম মেয়াদে মুন্ডুমালা পৌর মেয়র নির্বাচীত হন। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদেও তিনি মেয়র নির্বাচিত হন।
বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময়ে রাজপথের অগ্নিঝরা সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা তৃনমূলের আস্থাভাজন ও কর্মীবান্ধব আ’লীগ নেতা, সময়ের পরিক্ষায় উত্তীর্ণ সংগ্রামী মুজিব সেনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের আপসহীন রাজনৈতিক যোদ্ধা, তানোর-গোদাগাড়ী উপজেলার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের হৃদয়ের মণি জননেতা গোলাম রাব্বানীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন- জননন্দিত জননেতা গোলাম রাব্বানীর একান্ত বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জননেতা রাকিবুল হাসান সরকার (পাপুল ভাই) এবং রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ, তানোর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদারসহ, তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়ন প্রেসিডেন্ট-সেক্রেটারিবৃন্দ।
এদিনে স্থানীয় মসজিদে দোয়া, মিলাদ মাহফিলসহ এতিমখানা, মসজিদ-মাদ্রাসায় গোলাম রাব্বানীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া-মোনাজাত করা হবে।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied