অভয়নগরে অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীকে জরিমানা, সার জব্দ
অভয়নগরে লাইসেন্সবিহীন গুদামে অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নওয়াপাড়া বাজারের নূরবাগ হাইস্পিড ঘাট এলাকায় মেসার্স মতলেব ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় প্রতিষ্ঠানটির মালিক রনি আহমেদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার একতারপুর গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ৩০ বস্তা টিএসপি, ১৮ বস্তা ডিএপি, ২ বস্তা এমওপি সার এবং ১২০ বস্তা আপেল মার্কা জিপসাম সার (প্রতি বস্তা ১৮ কেজি) জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, লাইসেন্স ছাড়া সার মজুদ ও বিধি লঙ্ঘনের কারণে এই জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত সার আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হবে। অভিযানকালে উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, অভয়নগর থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা