রাজস্থলীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ভোটগ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তারা অংশগ্রহণসহ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার নাজমা আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার। এ সময় অন্যানের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ডিএসবি) জসিম উদ্দিন চৌধুরী পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ) আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া প্রমুখ।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ব্যালট ও ভোট উপকরণ ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র্ পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটগ্রহণ চলাকালীন উদ্ভূত সমস্যা মোকাবিলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা রক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে ১৩ জন প্রিজাইডিং,৪৮ সহকারি প্রিজাইডিং ও ৯৭ জন পোলিং এজেন্ট নির্বাচনের দায়িত্ব পালন করবেন বলে জানা যায় ।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
বিশ্ববাজারে 'তরল সোনা' খ্যাত সুজানগরের 'আগর-আতর'
হেফাজতের বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দাউদকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সাংবাদিক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
এক ট্রলারে ১০০ মণ ইলিশ, আলীপুরে বিক্রি ৩০ লাখ টাকায়
এবি পার্টির সুনামগঞ্জে জেলা কমিটিতে তালহা-আরেফিন
অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে অনিয়ম: কালিহাতীতে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে ডেঙ্গু রোগীর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে হামের সংক্রমণ
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী পালিত
ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেনঃ কাজল তালুকদার