ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৪-১-২০২৬ দুপুর ৪:৫২

যশোর শহরে জামায়াতের একটি মিছিলকে কেন্দ্র করে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রচারণায় ব্যবহৃত মাইক ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, যশোর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজীর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার তিনটি ইজিবাইক ব্যবহার করে শহরে মাইকিং করা হচ্ছিল। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ইজিবাইকগুলো তালতলা মোড়ে অবস্থান নিয়ে প্রচারণা চালানোর সময় জামায়াতের শতাধিক নেতাকর্মীর একটি মিছিল সেখানে পৌঁছায়। এ সময় তারা প্রচারণা বন্ধ করে দেয় এবং মাইক ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে। এতে কিছু সময়ের জন্য প্রচারণা কার্যক্রম বন্ধ হয়ে যায়। অভিযোগে ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে জামায়াতের প্রার্থীর পক্ষে মিছিল থেকে হঠাৎ করে হামলা চালানো হয়। এতে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটেনি। এ বিষয়ে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, মিছিল চলাকালে ইজিবাইকটি সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছিল। এ সময় এক কর্মীর অসতর্কতায় ব্যানার কিছুটা ছিঁড়ে যায়। পরে বিষয়টি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলেন এবং দুঃখ প্রকাশ করেন। ব্যানার নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার দাবি, ঘটনাটি ছোট হলেও তা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, জাতীয় পার্টির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে এবং তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার